আগ্রহ বিবেচনায় লটারিতে উঠবে মাশরাফির নাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০, ১২:২১| আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১২:৩০
অ- অ+

প্রস্তুত মঞ্চ, এবার সেই মঞ্চে পারফর্ম করার অপেক্ষায় ক্রিকেটাররা। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই টুর্নামেন্টের ড্রাফটে নাম ওঠেনি মাশরাফি বিন মুর্তজার। কিন্তু ইনজুরিতে থাকা এই ক্রিকেটার পরবর্তীতে সেরে উঠলে খেলতে বাধা নেই।

করোনার পর বেশ সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর এবার আরেকটু বড় পরিসরে এগিয়েছে বিসিবি। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের পর এবার ৫ দল নিয়ে হবে কুড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই আসরের পর্দা উঠতে পারে আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে।

মাঠের লড়াইয়ের আগে আজ (বৃহস্পতিবার) হচ্ছে ক্রিকেটার বাছাই প্রক্রিয়া যে তালিকায় নাম উঠেছে ১৫৭ জন ক্রিকেটারের। তবে ইনজুরির কারণে ড্রাফটে নাম নেই সাবেক অধিনায়ক মাশরাফির। একই কারণেই ফিটনেস টেস্টেও অংশ নেননি তিনি। তবে বাকি যারা অংশগ্রহণ করেছেন, তাদের গড় ফলাফলে খুশি বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আজকে আমরা ফিটনেস টেস্ট শেষ করেছি। ড্রাফটে থাকা সবারই ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস স্ট্যান্ডার্ড খুবই খারাপ গিয়েছে। ওদেরকে ড্রাফটে ড্রপ করা হয়েছে। অলমোস্ট ৯৮ ভাগ খেলোয়াড়ই কিন্তু স্ট্যান্ডার্ডে আছে যেটা আমরা ওদের বেঞ্চমার্ক করে দিয়েছিলাম।’

এদিকে ড্রাফটে নাম না থাকলেও সুস্থ হলে এই টুর্নামেন্টে খেলতে পারবেন মাশরাফি। তার জন্য অবশ্য চলতি মাসটা অপেক্ষা করতে হচ্ছে নড়াইল এক্সপ্রেসকে। মাশরাফি ফিরলে তাকে দলে টানতে পারবে ফ্যাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে লটারিতে উঠবে টাইগারদের সাবেক অধিনায়কের নাম।

নান্নু জানান, ‘মাশরাফির ব্যাপারে একটা কনসার্ন আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের শুরুর সপ্তাহের মধ্যে ও খেলার উপযোগী হবে। তখন যেকোনো দল চাইলে ওকে দেওয়া যাবে।’

‘আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও খেলার মধ্যে ফিরে আসবে। একের বেশি কোনো দল যদি ওকে চায়, সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে। এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।’- সাথে যোগ করেন তিনি।

(ঢাকাটািইমস/১২ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4