বুধবার কাতার যাবেন জেমি ডে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২০:১৩| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৪০
অ- অ+

গত মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দুই ম্যাচের সিরিজ চলাকালে করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। প্রথম ম্যাচে মাঠে থাকলেও এই কারণে দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে উপস্থিত থাকতে পারেননি।

ওই সিরিজের পরপরই বিশ্বকাপ ও এশিয়ান কাপের ম্যাচে অংশ নিতে কাতারে চলে গেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু জেমি ডে দলের সঙ্গে যেতে পারেননি। তবে, স্বস্তির খবর হচ্ছে জেমি ডে এখন করোনামুক্ত।

সবকিছু ঠিক থাকলে দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল (বুধবার) কাতারের উদ্দেশ্যে রওয়ানা হবেন জেমি ডে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গলবার দোহার আল আজিজিয়াহ বুটিক (সুপার ক্লাব; পিচ ২)-এ অনুশীলন করেছেন। অনুশীলন সেশনে কোচ পাসিং প্র্যাকটিস, কাউন্টার অ্যাটাক, ছোট আকারের গেমগুলোতে বেশি ফোকাস করেছেন। মাঠের অনুশীলনের পাশাপাশি জিমেও সময় পার করেছেন ফুটবলাররা। এদিন বিকালে খেলোয়াড়রা টিম হোটেলেই সুইমিং সেশন সম্পন্ন করেন।

(ঢাকাটাইমস/১ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীর পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে তাপমাত্রা, শুষ্ক থাকবে আবহাওয়া
কুষ্টিয়ায় শিক্ষককে আটক, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দিল পুলিশ
মতিঝিল মডেল স্কুলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি