গণ-টিকা দেয়া শুরু করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৪১| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:০৩
অ- অ+

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণহারে টিকা দেয়ার কার্যক্রম শুরু করছে রাশিয়া। আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ায় বিপুল পরিমাণে টিকা উৎপাদনের কাজ শুরু হতে চলেছে। খবর আল জাজিরার

খবরে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই দুই মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া। এর আগে পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা।

গোলিকোভা আগেই জানিয়েছিলেন, ডিসেম্বর মাসেই রাশিয়ায় মাস ভ্যাকসিনেশন শুরু হবে। সেই মতোই কাজ শুরু করেছে প্রশাসন। বুধবার নতুন করে ২৩,৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফের কড়াকড়ি আরোপ করেছে রাশিয়া।

রুশ প্রশাসন জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকরী।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, মস্কো তার অন্যান্য বিদেশি দেশগুলির জন্য আগামী বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি করোনার ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। যা ৫০০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট।

গবেষকদের দাবি স্পুটনিক ভি এর আন্তর্জাতিক বাজার মূল্য অন্য কয়েকটি পশ্চিমী প্রতিদ্বন্ধীদের তুলনায় সস্তা। যেমন ফাইজার-বায়োএনটেক দ্বারা উৎপাদিত একটি ভ্যাকসিন, যার শট প্রতি ১৫.৫ ইউরো খরচ হয়।

ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন