দ্রুত বড়লোক হতে গাঁজার ব্যবসায় সাগর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২০, ১৪:৫০
অ- অ+

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সাগর ইসলাম। গ্রেপ্তারের পর সাগর র‌্যাবকে জানিয়েছে দ্রুত ধনী হতে চান বলেই তিনি মাদকের ব্যবসায় নেমেছেন।

সোমবার সকালে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আব্দুল্লাহ আল মামুন ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার জেএমএক্সপ্রেস ফিলিং এন্ড সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব-২ এর একটি দল। এরপর রাত পৌনে তিনটার দিকে মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দিলে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে ওই চালক সাগর ইসলাম। পরে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সাগর র‌্যাবকে জানায়, তার গাড়িতে গাঁজাভর্তি দুটি বস্তা আছে। তার দেয়া তথ্যমতে গাড়ির চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দু’টি প্লাস্টিকের বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। জব্দ করা গাঁজার বাজারমূল্য আনুমানিক বিশ লাখ টাকা।

এ বিষয়ে সাগর র‌্যাবকে জানায়, মাদকের ব্যাপক চাহিদা থাকার কারণে দ্রুত বড়লোক হওয়ার জন্য বিভিন্ন কৌশলে সে মাদক সরবরাহের কাজ করছিল। অভিযানে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মাইক্রোবাস, নগদ সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে হাজারিবাগ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা