নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১৮:৪৯| আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯:১৭
অ- অ+

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় নিম্ন আয়ের আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রান্তিক ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের বিদ্যুতের দাম আগের হারেই বহাল থাকছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ সিদ্ধান্তের কথা জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ০ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী লাইফলাইন বা প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সাই থাকবে। একইভাবে ০ থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারী প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা বহাল রাখা হয়েছে। জুন মাসের বিল থেকেই এই হার কার্যকর হবে।

এর আগে বুধবার খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল বিইআরসি। সেই ঘোষণায় প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ঘোষিত মূল্যহার কার্যকর হলে প্রান্তিক গ্রাহকদের ইউনিটপ্রতি ৬৯ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের ৯২ পয়সা বেশি পরিশোধ করতে হতো।

তবে সর্বশেষ সিদ্ধান্তে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সেই বাড়তি ব্যয় থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে সীমিত পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারী লাখো আবাসিক গ্রাহক আগের মূল্যহারেই বিদ্যুৎ সুবিধা পাবেন।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিদ্যুতের আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য শ্রেণির গ্রাহকদের জন্য ঘোষিত নতুন মূল্যহার অপরিবর্তিত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুইজন
হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, নিশ্চিত শনাক্ত ৯২৬০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা