তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১৭:৩৬
অ- অ+

দেশের তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সদ্য প্রশাসক নিয়োগ পাওয়া জেলা তিনটি হলো- সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগকৃত প্রশাসকেরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তাঁরা বিধি অনুযায়ী বেতন–ভাতা পাবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুইজন
দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল
হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, নিশ্চিত শনাক্ত ৯২৬০
টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা