টিকা নিলে মদ ফ্রি!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪
অ- অ+

করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই, কিন্তু সাধারণ মানুষ খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না টিকা নিতে। তাই জনগণের আগ্রহ বাড়াতে অভিনব উপায় গ্রহণ করেছে ইসরায়েল। কেক, পেস্ট্রি, কফি- এমনকি মদও ফ্রি দিচ্ছে তারা। টিকা গ্রহণ করার পর বিনামূল্যে মদ্যপানের সুযোগ দেয়া হচ্ছে।

ইসরায়েল তেলআবিবে এমন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। তেলআবিব শহরের দু’টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দু’টি কেন্দ্রেই নানা সুস্বাদু খাবারের জোগান দিচ্ছে প্রশাসন। খবর রয়টার্সের

করোনা টিকার কার্যকারিতা প্রমাণিত হলেও অনেকে এটি গ্রহণ করতে ভয় পাচ্ছেন। আবার বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের করোনাভাইরাসে ভয় কম তারাও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন। এমন অবস্থায় তেলআবিব প্রশাসনের লক্ষ্য সাধারণ মানুষকে টিকাকেন্দ্রে নিয়ে আসা।

সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হল পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। নিজের পছন্দমতো পদ বেছে নিতে পারবেন টিকাগ্রহিতারা। এছাড়া টিকার জন্য কড়া নিয়ম চালু করেছে ইসরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিংমলও একই নিয়মে চলছে।

ইতিমধ্যে ইসরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। ইসরায়েলে মূলত ফাইজারের টিকা দিচ্ছে। ৬ লাখ মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’, সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা
নকল খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধ তামার তার কারখানায় অভিযান, ৩ জনকে জরিমানা
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
সচিবালয়ের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুরি, সিসিটিভিতে দেখা গেল সন্দেহভাজন ব্যক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা