তারা কোহলিদের জীবন ‘দুর্বিষহ’ করে তুলেছেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২১:১৮
অ- অ+

তাদের খুব একটা চেনেন না কেউ। চিনিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবি এবং সোহম দেশাইয়ের সঙ্গে ছবি দিলেন টুইটারে।

তবে ছবির ক্যাপশনে এই দুজন সম্পর্কে খুব একটা ভালো কিছু লেখেননি তিনি। মজা করেই কোহলি বলেছেন, এই দুজন তাঁদের (ক্রিকেটারদের) জীবন দুর্বিষহ করে তুলেছেন।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। তার আগে কোহলির ভারতীয় দলকে কড়া অনুশীলন করাচ্ছেন ওয়েবি এবং দেশাই।

এই দুজনের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে কোহলি লিখেছেন, ‘জিমে এই দুজন আমাদের জীবন কঠিন করে তোলেন। তবে তার জন্যই মাঠে আমাদের জীবন সহজ হয়ে য়ায়।’

এর আগে ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেও ওয়েবির সঙ্গে ছবি টুইটারে পোস্ট করেন।

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই ম্যাচে ভারতকে জিততে হবে অথবা ড্র করতে হবে। ভারত হারলেই ফাইনালে উঠে যাবে অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/১ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর-চকবাজার থানার ওসি বদলি
মালয়েশিয়ায় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে যাচ্ছে আনসার-ভিডিপি দল
নবম পে স্কেল নিয়ে আবারও কমিটি, থাকছেন যে ৫ মন্ত্রী
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা