শাল্লায় হামলা: ‘যুবলীগ নেতা’ স্বাধীন মেম্বার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২১, ১৮:৫৪
অ- অ+

সুনামগঞ্জের শাল্লা উপজেলা হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সংখ্যালগুদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার)আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে সিনিয়র বিচারিক হাকিম শ্যাম কান্ত সিনহা এ আদেশ দেন।

দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে।

এসময় স্বাধীন মেম্বারকে ১০ দিনের ও বাকি ৩২ আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাশার। জামিন শুনানি না করে স্বাধীনকে কারাগারে পাঠায় আদালত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার জামিন শুনানি হবে।

উল্লেখ্য,সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘিরে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। কেউ বলছেন, মামুনুল হকবিরোধী ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে; আবার কেউ বলছেন- স্থানীয় একটি জলমহাল নিয়ে এ তাণ্ডব চালানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর নেপথ্যের ঘটনা বেরিয়ে আসাতে শুরু করেছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, ২৫টি মোবাইল উদ্ধার
আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন
বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা