মানিকগঞ্জে দুই মাদক কারবারির কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২১, ১৭:১৫
অ- অ+

মানিকগঞ্জের সদর উপজেলায় মাদক বিক্রির অপরাধে দুই মাদক কারবারিকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের থেকে ২০ পুরিয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে উপজেলার বড় সুরুন্ডি এলাকা থেকে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সুরুন্ডি গ্রামের মানিক মিয়া ও একই গ্রামের হৃদয় মিয়া।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদে বড় সুরুন্ডি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসময় মানিক মিয়ার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও হৃদয় মিয়ার কাছ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরেই এই মাদক কারবারের সঙ্গে জড়িত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা