ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২১, ২২:৩৩
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজিচালিকত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আহত হয়েছেন আরো তিন জন। রবিবার দুপুরে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে শোলাকুড়া এলাকার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আ. হালিমের ছেলে আমজাদ হোসেন(৪৩) এবং গোপালপুর উপজেলার কাঠিালিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম(৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
অবসরের দিনে গ্রেড-১ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা