রাণীনগরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৯:০৫| আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৩৭
অ- অ+

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে বাবা-মা’র ওপর অভিমান করে বিষাক্ত উকুন মারা ওষুধ খেয়ে শারমিন আক্তার (২০) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাতোয়াল প্রামানিকপাড়া গ্রামে। বুধবার দুপুরে শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শারমিন উপজেলার রাতোয়াল প্রামানিকপাড়া গ্রামের বাবু প্রামানিকের মেয়ে এবং আবাদপুকুর দারুল উলুম এতিমখানা মাদ্রাসার দাওরা ক্লাসের ছাত্রী ছিল।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, লেখাপড়া নিয়ে পারিবারিক কলহের জের ধরে বাবা-মা’র ওপর অভিমান করে শারমিন আক্তার মঙ্গলবার সকালে বিষাক্ত উকুন মারা ওষুধ খান। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে চিকিৎসার জন্য প্রথমে শারমিনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিসিৎসা সেবা দিয়ে বাড়িতে নেওয়া হয় শারমিনকে। বুধবার সকালে বাড়িতে মৃত্যু হয় শারমিনের।

ওসি আরো বলেন, এ ঘটনায় শারমিনের বাবা বাবু প্রামানিক থানায় একটি ইউডি মামলা করেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য রাণীনগর থানা পুলিশ শারমিনের মরদেহ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্রী
কোন গাড়ি কতটুকু তেল নিতে পারবে, নির্ধারণ করল সরকার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়
কূটনীতিকদের কাছে এনসিপি নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা