চীনে আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৩:৩৮| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩:৪৭
অ- অ+

চীনের দুটি প্রদেশসহ বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ এসব অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশ ও উত্তর-পশ্চিমের কিংহাই প্রদেশে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ‘হলুদ সংকেত’ জারি করেছে পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তর।

কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে যে, এই আকস্মিক বন্যার ফলে অন্য অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। এ জন্য হেইলংজিয়াং, ঝেজিয়াং, গুয়াংডং ও গানসুরের কিছু এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে।

চীনে আবহাওয়া সতর্কবার্তায় চারটি রঙের সংকেত ব্যবহার করা হয়ে থাকে। এরমধ্যে লাল সবচেয়ে মারাত্মক সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া গুরুত্ব অনুযায়ী কমলা, হলুদ ও নীল পর্যায়ক্রমে ব্যবহার করা হয়।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেআর/একে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিথ্যা বলা মহাপাপ, সুতরাং মিথ্যা বলো না: পাটোয়ারীসহ এনসিপি নেতাদের মির্জা আব্বাস
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, প্রমাণিত হলে আজীবন ছাত্রত্ব বাতিল: উপাচার্য আমানুল্লাহ
১১ মাসের অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি, দুদকের নিষ্পত্তিপত্র পেয়েছি: মোয়াজ্জেম হোসেন
জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা