জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে খন্দকার মাহবুবের জুনিয়র মো. মাসুদ রানা ঢাকা টাইমসকে বলেন, ‘চিকিৎসক বলেছেন, স্যারের কিডনি, ব্রেনসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে না। অবস্থার অবনতি হয়েছে।’

এদিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান বাংলাদেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বুধবার বিকালে খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এই আইনজীবী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এই আইনজীবী।

খন্দকার মাহবুব হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান। এছাড়া দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সিনিয়র সদস্য।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমি আপনার বহু আগে ছাত্রদল করেছি’—ছাত্রদল নেতাকে এসপির কড়া জবাব
থানচিতে দুই মিয়ানমার নাগরিকসহ আটক ৩
হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু
ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা