ফের কঙ্গনার রোষানলে আলিয়া

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৬
অ- অ+

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি মুখ খুললেই নাকি বিতর্কের সৃষ্টি হয়! তাই বিতর্ক এবং কঙ্গনা অনেকটা সমর্থক হয়ে গেছে। এছাড়া ঠোঁটকাটা হিসেবেও ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত। অর্থাৎ, যাকে যখন খুশি যেকোনো বিষয়ে যেকোনো কথা তিনি বলে বসেন। কাউকেই যেন পরোয়া করেন না।

তারই ধারাবাহিকতায় এবার কঙ্গনার রোষানলে আলিয়া ভাট। সম্প্রতি কন্যাদান নিয়ে নতুন একটি বিজ্ঞাপন করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিজ্ঞাপনে ব্রাইডাল পোশাক ব্র্যান্ডের জন্য আলিয়া এমন এক কনের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভারতীয় বেশ কিছু বিয়েতে ‘কন্যাদান’ রীতির সঙ্গে সহমত পোষণ করেন না।

সেই বিজ্ঞাপনকে কটাক্ষ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা। ট্যাগ করেছেন আলিয়া এবং সেই বস্ত্র-বিপণী সংস্থাকে। সেখানে কঙ্গনার মন্তব্যে উঠে এসেছে, বিজ্ঞাপনটি নাকি ক্রেতাদের ‘উপর বেশি করে প্রভাব ফেলার’ চেষ্টা করছে। অভিনেত্রীর দাবি, সেই সংস্থা ধর্ম এবং সংখ্যালঘু রাজনীতিকে তাদের সুবিধার জন্য ব্যবহার করছে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সব ব্র্যান্ডের কাছে বিনীত অনুরোধ, পণ্য বিক্রি করতে ধর্ম, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ রাজনীতির ব্যবহার করবেন না। চালাকি করে বিভাজনমূলক ধারণা এবং বিজ্ঞাপন দিয়ে নিরীহ ভোক্তাদের সঙ্গে কারচুপি করা বন্ধ করুন।’

তবে এই প্রথম নয়, এর আগেও আলিয়ার কাজ নিয়ে একাধিক বার কটাক্ষ করেছেন কঙ্গনা। এবার হিন্দুধর্মের চিরাচরিত রীতিকে প্রশ্নের মুখে ফেলায় তাকে ফের কটাক্ষ করলেন বলিউড কুইন। পাশাপাশি কঙ্গনার দাবি, হিন্দু ধর্মকে অসম্মান করেছেন আলিয়া ভাট। যদিও এর বিপরীতে আলিয়া এখনও কিছু বলেননি।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4