সোনারগাঁওয়ে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৩২
অ- অ+

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার সন্ধ্যায় জেলার সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আষাঢ়িয়ারচরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সায়েম এবং স্মৃতি আক্তার মিষ্টি।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ১০ কেজি গাঁজাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে৷

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান
রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা