বিয়ের গান নিয়ে তারেক হামীম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:০১
অ- অ+

করোনার বিরতি ভেঙে নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী তারেক হামীম। গানটির শিরোনাম ‘সখা সখির গায়ে হলুদ আজ’।

সাহদীন সাবুর কথায় গানটির সুর করেছেন শিল্পী তারেক নিজেই।আর সংগীত পরিচালনা করেছেন অনিক সাহান।

রোমেল ইশতিয়াকের নির্মিত ‘সখা সখির গায়ে হলুদ আজ’ গানটির ভিডিও শুক্রবার কণ্ঠশিল্পী তারেক হামীমের নিজস্ব ইউটিউব চ্যানেল অবমুক্ত হবে।

গানটির ভিডিও চিত্রে দেখা তারেক হামীম ছাড়াও আরও রোমেল ইশতিয়াক,সনি রোজ, নুসরাত মিম, বর্ষা রিয়া’সহ একঝাঁক শিল্পীকে।

নতুন গানটি নিয়ে শিল্পী তারেক হামীম বলেন,‘বিয়ে যেহেতু মানুষের জীবনে বড় একটি অংশ। তাই বেশিরভাগ মানুষই চাই বিয়ে নাচ এবং গানের আয়োজন থাকুক। কিন্তু সাধারণ আমাদের দেশে দেখা বিয়ের গান কম হয়। করোনার সময় বিয়ে কেন্দ্রীয় গান করার প্ল্যান আসে থাকায়। এখন মৌসুমেই এ গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গানটির মধ্যে সম্পন্ন বিয়ের আমেজ তৈরি করা চেষ্টা করেছি। আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।'

তারিক হামীমের প্রথম একক এলবাম ‘মন মুনিয়া’ প্রকাশিত হয় ২০১৭ সালে। এছাড়াও ‘দয়াল’,‘রাধার কুঞ্জবনে’, ‘বৃষ্টির গান’ ‘শ্রাবণ বিকেল’সহ বেশকিছু গান শ্রোতাপ্রিয়া পেয়েছে তারেক হামীমের কণ্ঠে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
কলাবাগানে হোস্টেলের দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব
ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা