বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল

ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষকে ফের ঢাকায় ফেরাতে বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এই ট্রেনের টিকিট বিক্রি হবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে ৬ মে।
নিয়ম অনুযায়ী, ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে।
পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জানায়, বুধবার থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা এক্সপ্রেস (ঢাকামুখী), পঞ্চগড় এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।
এছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেন যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে রেলওয়ে।
(ঢাকাটাইমস/০৩মে/এমএইচ/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































