অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা ঢাকা রেঞ্জ ডিআইজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৮:৪৩| আপডেট : ০৮ জুন ২০২৬, ১৮:৪৯
অ- অ+

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিটপ্রধানদের আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিক।

আজ সোমবার সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় মে মাসে ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাঠপর্যায়ে পুলিশি তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় রেজাউল করিম মল্লিক অপরাধ প্রতিরোধ ও দমনে আরও সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি জনগণকে দ্রুত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং সমন্বিত অভিযান পরিচালনায় গতি আনার নির্দেশনাও দেন।

এতে উপস্থিত ছিলেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট মোহা. ইমামুর রশীদ এবং ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান।

এ ছাড়া ঢাকা রেঞ্জের অধীন ১৩ জেলার পুলিশ সুপার ও তাদের প্রতিনিধিরা সভায় অংশ নেন। রেঞ্জের সব সার্কেল কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাজিল সমর্থকদের জন্য সার্ভিস চার্জ ফ্রি করল উইসডম এডুকেশন
অ্যাক্রেডিটেশন বৈশ্বিক প্রতিযোগিতায় শিল্পখাত টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার: প্রধানমন্ত্রী
‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ’: সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
সড়কে প্রাণ গেল ৫ জনের, চকরিয়া ও সরাইলে বাস দুর্ঘটনায় আহত অন্তত ৬০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা