বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, মহাখালী-তেজগাঁওয়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৭:৪৪
অ- অ+

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত নাসা গ্রুপের একটি গার্মেন্টস কারখানার শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছেন। তাদের সড়ক অবরোধের কারণে মহাখালী-তেজগাঁও প্রধান সড়কে উভয়মুখী যান চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার বিকাল চারটার দিকে আন্দোলনরত শ্রমিকরা মহাখালী-তেজগাঁও প্রধান সড়কে অবস্থান নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৫০০ শ্রমিক বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়কে নেমে আসেন। এতে ইনকামিং ও আউটগোয়িং উভয়মুখী যান চলাচল ধীর হয়ে পড়ে এবং আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এছাড়া সড়কটি ব্যবহারকারীদের যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেন্ডারিয়ায় পাগলকে মারধরে বাধা দেওয়ার ক্ষোভে হত্যা করা হয় মান্নানকে: র‍্যাব
আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে : মির্জা ফখরুল
আলোচিত তিন ঘটনায় পুরস্কৃত পুলিশের ১৫ সদস্য
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক শাকরুল আলম সীমান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা