খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ০১:০৪
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি ২৪ জনকে ডিএমপি অধ্যাদেশে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার রাতে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব আল হোসাইন ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে খিলক্ষেত থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চলাকালে খিলক্ষেত, নিকুঞ্জ, কুড়াতলী, কাওলা ও আশপাশের এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা খোরশেদ আলম (২৮), মো. শাহজালাল শেখ (৩৬), মো. জিসান হাওলাদার (১৯), রুবেল ওরফে আব্দুল জব্বার (৩৫), নাঈম মৃধা (৪০), মো. খলিল (৩০), মো. মোস্তফা ঢালী (২৭), মো. রফিকুল ইসলাম (২৫), মো. মুকুল (২০), লাভলু মিয়া (৩৫), খন্দকার সাইদুল ইসলাম (৩১), মো. আব্দুর রহমান সরদার ওরফে পাপ্পু (২৮), মো. রুবেল মিয়া (৩২), মো. মিন্টু (৩৫), মো. সাগর (২৮), হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮), ফারুক (৪০), মজিবুর রহমান (২৩), মো. খাইরুল ইসলাম আকাশ (২৫), সাহাব মিয়া আব্দুল্লাহ (২১), মো. বাদল (২০), মো. জসিম (২২), মো. পারভেজ (২০), মো. সিয়াম (১৯), মো. সুমন মিয়া (২০), মো. রাসেল মিয়া (৩৭), মো. সজিব শেখ (১৯), মো. আরিয়ান আহম্মেদ (২০) এবং মো. রিফাত ফকির (১৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে খোরশেদ আলম, শাহজালাল শেখ, জিসান হাওলাদার, রুবেল ওরফে আব্দুল জব্বার এবং নাঈম মৃধার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া বাকি ২৪ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
মগবাজারে তর্কের জেরে মোটরসাইকেল চালকের ধাক্কা, বাসের নিচে পড়ে নিহত বৃদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা