নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলার ডিমলা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপাইয়া বেগম (৪) ও আশফিকা বানু (৪) আপন চাচাতো বোন।
এলাকাবাসী জানায়, উত্তর সোনাখুলী গ্রামের দুই ভাই রবিয়াল ইসলামের মেয়ে রূপাইয়া এবং আউয়াল ইসলামের মেয়ে আশফিকা আজ বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে খেলছিল।
একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অজান্তে পাশের একটি পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।
তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা ওই দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়। পরে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিশ করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া পড়েছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































