সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য চাষী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৯:৩৯
অ- অ+

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে আবদুল হাকিম (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিম জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন মৎস্য চাষী।

উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, শনিবার দুপুরে আবদুল হাকিম নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পানির বোতল নেওয়ার অনুমতি দিল ফিফা
রূপগঞ্জে ফল উৎসব পণ্ডের অভিযোগ এনসিপির, আহত কয়েকজন নেতাকর্মী
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা