উত্তরা থেকে অষ্টম শ্রেণির ছাত্র জিহাদ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১০:১৯
অ- অ+

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকা থেকে জিহাদ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জিহাদ মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এর অষ্টম শ্রেণির ছাত্র। গত ৩ জুন ২০২৬ (বুধবার) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার এলাকা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো-বেইজ রঙের পোলো শার্ট ও নীল জিন্স প্যান্ট। এছাড়া তার হাতে একটি ঘড়ি ছিল।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।

জিহাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে উত্তরার ৭ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জিহাদ সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের কাছে জানাতে।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও পতন
গাজীপুরের পূবাইলে ১০ ফুট লম্বা ডাটা শাখ উৎপাদন কৃষক ফেরদৌসের বাগানে দর্শনার্থীদের ভিড়
ইরানে ইসরায়েলের পাল্টা বিমান হামলা, একাধিক শহরে বিস্ফোরণ
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, বিজিবির কড়া অবস্থান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা