ব্রাজিল সমর্থকদের জন্য সার্ভিস চার্জ ফ্রি করল উইসডম এডুকেশন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করতে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান উইসডম এডুকেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিলের সমর্থকদের জন্য তাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ (১০০ শতাংশ) মওকুফ করা হবে।
রবিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন উইসডম এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল এইচ পলাশ।
পোস্টে তিনি লেখেন, আজ থেকে ব্রাজিল সমর্থকদের জন্য আমাদের সার্ভিস চার্জ ১০০% ফ্রি। সঙ্গে থাকবে ফ্রি চা ও কফি। তবে কেউ আবার অতিউৎসাহী হয়ে সেভেন আপ খেতে চাইয়েন না প্লিজ।
তার ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে বিশ্বকাপ উপলক্ষে একটি ব্যতিক্রমী ও আনন্দঘন উদ্যোগ হিসেবে দেখছেন।
এ বিষয়ে কামরুল এইচ পলাশ বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে অন্যভাবে উদযাপনের ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা এবং আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের জন্যও বিশ্বকাপের আনন্দে বিশেষ কিছু যোগ করতে চেয়েছি।
উইসডম এডুকেশন ২০১৪ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি, ভিসা প্রসেসিং ও পরামর্শসেবা দিয়ে থাকে।
প্রতিষ্ঠানটির জানায়, এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করেছে তারা। যুক্তরাজ্যের লন্ডনে নিবন্ধিত উইসডম এডুকেশনের বাংলাদেশে ধানমন্ডি ও বনানীতে দুটি অফিস রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































