মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ খুলল ৩৩৮ বাংলাদেশি এজেন্সির

কর্মী নিয়োগে এবার বাংলাদেশি ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই নতুন তালিকা প্রকাশ করে প্ল্যাটফর্মটি। এর আগে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ করেছিল এফডব্লিউসিএমএস।
নতুন তালিকায় বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) অন্তর্ভুক্ত করা হয়েছে। বোয়েসেলের অধীনে ৬২টি এজেন্সিকে রাখা হয়েছে। এছাড়া তালিকায় থাকা ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে ২৫০টি রিক্রুটিং এজেন্সিকে সাব-এজেন্সি হিসেবে রাখা হয়েছে।
এর আগে ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত করা হয়েছিল। যদিও সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি উঠেছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































