নেপালে বন্যা-বিপর্যয়ে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার ৪৭২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১০:৩০
অ- অ+

নেপালে হিমবাহ বিস্ফোরণের জেরে আকস্মিক কাদা-বন্যা ও ভূমিধসের ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে কাদার ভেতর থেকে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭২। ঘটনার তৃতীয় দিনে এখনো প্রায় ১৪০০ মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বহু বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালি পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন মতে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে। তবে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। যেসব এলাকা সবচেয়ে বেশি বিপর‌্যস্ত হয়েছে, সেসব এলাকার দিকে এগোচ্ছে উদ্ধার কাজ। সেখানে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার (২৬ আগস্ট) নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদী অঞ্চলে ভয়াবহ বন্যার ঢল ও ভূমিধসের পর এই বিপর্যয় ঘটে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, সড়ক, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বন্যার ঘটনার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত পর্যন্ত ২৯০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সতাদের বাইরে ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ত্রিশূলী-১ প্রকল্পের ৬৩ জন কর্মী এবং তামিলনাড়ুর ২১ জন রয়েছেন।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ১৭৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন।

নেপাল ও তিব্বতে নিখোঁজ বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা