দর্শকদের দুঃসংবাদ দিলেন করণ জোহর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২২, ০৯:৪১
অ- অ+

বলিউডের অন্যতম সেরা পরিচালক এবং প্রযোজক করণ জোহর। ইন্ডাস্ট্রির দ্বিতীয় বৃহত্তম প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের মালিক তিনি। পাশাপাশি টেলিভিশনে প্রচারিত সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

কিন্তু নানা বিতর্কের কারণে বহুদিন ধরে ‘কফি উইথ করণ’-এর নতুন কোনো সিজন আনছেন না করণ জোহর। এদিকে, দর্শকরা পরবর্তী সিজনের জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু সে সব র্দশকদের দুঃসংবাদ শোনালেন করণ।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালক জানিয়েছেন, ‘কফি উইথ করণ’-এর নয়া সিজনের আপাতত টেলিভিশনে ফেরার সম্ভাবনা নেই। করণ লিখেছেন, ‘বহু বছর ধরে ‘কফি উইথ করণ’ আমার জীবনের সঙ্গী। ছয়টা সিজন হয়ে গেছে। আশা করি, পপ সংস্কৃতিতে আমি একটা প্রভাব ফেলতে পেরেছি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ‘কফি উইথ করণ’ আর টেলিভিশনে ফিরছে না।’

স্বভাবতই এই খবরে নেটিজেনদের একাংশ অত্যন্ত দুঃখ পেয়েছেন। সোফিয়া চৌধুরী, ভূমি পেডনেকরের মতো অভিনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। শোনা যাচ্ছে, টেলিভিশনে না আসলেও ওটিটিতে শো’টি নিয়ে আসবেন নির্মাতারা। সে ক্ষেত্রে অনুষ্ঠানটি মিস করবেন টেলিভিশনের অগণিত দর্শক।

(ঢাকাটাইমস/০৫ মে/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ কিশোর আটক
নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী, খণ্ডিত ভিডিওতে অপহরণের দাবি; পূর্ণাঙ্গ ফুটেজে ভিন্ন চিত্র
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু