চট্টগ্রামের ছয় উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ২০ মে থেকে

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২২, ১৭:০৫
অ- অ+

সারাদেশের মতো চট্টগ্রামের ৬ উপজেলায় ২০ মে থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তবে এবারের হালনাগাদ কার্যক্রম চলবে দুই ধাপে।

প্রথম ধাপে চট্টগ্রামের ৬টি উপজেলায় ৯ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩ জুন নিবন্ধন কার্যক্রম শেষ হবে সীতাকুণ্ড উপজেলায়, সন্দ্বীপে ২৯ জুলাই, কর্ণফুলীতে ১৪ জুলাই, লোহাগাড়ায় ৬ জুলাই, পটিয়ায় ৩ জুলাই এবং আনোয়ারায় ৮ জুলাই।

চট্টগ্রামে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুই ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম ধাপে চট্টগ্রামের ছয়টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম চালানো হবে। পরবর্তী ধাপে বাকি ৯টি উপজেলায় এ কার্যক্রম চলবে।

সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল। (ঢাকাটাইমস/১১মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা