বিয়াম ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হাসান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২২, ২০:৩৭| আপডেট : ২১ জুন ২০২২, ২১:০৫
অ- অ+

বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মিজানুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী।

ঢাকাটাইমস/২১জুন/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল তিন মাসের মধ্যে যাচ্ছে কেরানীগঞ্জে: ডিএমপি কমিশনার
রাড্ডাকাণ্ডে ছাত্রদলের সাবেক নেতা আওলাদ গ্রেপ্তার
রাড্ডায় ভাঙচুর: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার