ঈদুল আজহা ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৯:৪৫| আপডেট : ৩০ জুন ২০২২, ১৯:৫২
অ- অ+

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জুলাই (রবিবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

তবে বাংলাদেশের মতো এশিয়ার কয়েকটি দেশ ও একটি স্বায়ত্বশাসিত অঞ্চলও আগামী ১০ জুলাই ঈদুল আজহা পালন করবে। এসব দেশ হলো—মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং।

ঢাকাটাইমস/৩০জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা