ফের বিয়ে করবেন সোহানা সাবা, যদি...

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২২, ১৬:২১| আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৪৭
অ- অ+

বহু বছর ধরে একলা জীবন কাটাচ্ছেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। তার বিবাহ বিচ্ছেদ হয়েছে ৭ বছর আগে। অভিনেত্রী আবার কবে বিয়ে করবেন? অনেক দিন ধরে এই প্রশ্ন তার অনুরাগীদের। অবশেষে জবাবটা দিয়েই দিলেন সোহানা। জানালেন, তিনি বিয়ে করবে, যদি তার বর্তমান স্বাধীনতাকে সম্মান করা হয়।

অর্থাৎ, সোহানা সাবা গত কয়েক বছর ধরে যেভাবে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন, এটাকে মেনে নিয়ে কেউ যদি তার জীবনে আসতে চান, তাকে তিনি স্বাগত জানাবেন। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে মূলত এমনটাই বোঝাতে চেয়েছেন সোহানা।

অভিনেত্রী লিখেছেন, ‘অনেকেই ইনিয়ে বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন, আমি কবে বিয়ে করবো। সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায়, ‘তোমাদের খবর কবে শুনবো?’ কারো মৃত্যু খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে।’

‘তেমনি কারও বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে, তার নাম্বার কবে আসবে? যদিও আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। তবুও বলছি, বিয়ে যদি কখনো করিও আর ভুল করবো না, সেটাই ট্রাই করবো। ছোটবেলার এক সিন্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা আজও সামলিয়ে কতটা উঠতে পেরেছি তা জানি না।’

‘তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনোরকম পিআর প্রেশার কাজ করবে না আমার সাথে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মূহুর্ত আমি উপভোগ করতে চাই। আমি সবসময় বলি, স্বাধীনতা হারিয়ে সে স্বাধীনতা ফিরে পাওয়ার অনেক আনন্দ। সেটা আমার চেয়ে ভালো কে জানবে।’

‘একেবারে ভুল বুঝবেন না যে, এটা খারাপ কোনো স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিঃশ্বাস নেবার স্বাধীনতা।’

‘আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি কখনো বা বিয়ে করি, আগে এটুকুই নিশ্চিন্ত হবো যে, আমার এটুকু স্বাধীনতাকে সম্মান করা হবে, আর কিছু নয়।’

২০০৮ সালে মুরাদ পারভেজের পরিচালনায় ‘চন্দ্রগ্রহণ’ সিনেমাটিতে অভিনয় করেন সোহানা সাবা। সেখান থেকে তাদের পরিচয়। পরবর্তীতে বিয়ে করে সংসার পাতেন মুরাদ পারভেজ ও সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবরে জন্ম হয় তাদের ছেলে স্বরবর্ণর। পরের বছরের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান তারকা দম্পতি।

(ঢাকা টাইমস/২৫ জুলাই/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ১
নেত্রকোণায় আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু
মহাখালী থেকে পূর্বাচলে বাস সরানো শুরু, ফুলবাড়িয়ায় ঢুকবে না আন্তঃজেলা বাস
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা