টেকনাফে ২২ কোটি ১০ লাখ টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে প্রায় সোয়া তিন কেজি ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকালে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ২২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাফ নদীর তীরে জঙ্গলের ভেতর প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে চোরাকারবারীদের গোপন এক আস্তানা থেকে তিন কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকের দাম ২২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/২৫ জুলাই/এএ/এসএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































