নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধার

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ককটেল ও পেট্রল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ২টি পেট্রোল বোমা ও ৫টি ককটেল উদ্ধার করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম বলেন, ১৭ নভেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। আজও এখানে ভাঙচুর করে ককটেল ও পেট্রোল বোমা রেখে গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ের সামনে পেট্রোল বোমা ও ককটেল রেখে গেছে এমন খবরে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২০নভেম্বর/এসএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































