দেশের মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়: আসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭
অ- অ+

দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

শনিবার (৩১ ডিসেম্বর) লালমাটিয়া আসক কেন্দ্রে ২০২২ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক নূর খান এ মন্তব্য করেন।

আসকের পরিচালক বলেন, গণতন্ত্র সংকুচিত হলে মানবাধিকার লঙ্ঘিত হয়। নির্বাচন কমিশন নিয়ে মানুষের আস্থা এখনও সঠিকভাবে আসেনি যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৯ জন। শুধুমাত্র র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আরো ১৫ জন নিহত হয়েছেন বলেও জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মামলা হয়েছে ২২৪৯টি।

তিনি বলেন, গুমের ঘটনা সঠিকভাবে সংবাদ মাধ্যমে আসছে না।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
মার্কিন হামলায় ইরানে নিহত ৩
এআই প্রশিক্ষণ নিলেন আনসার-ভিডিপির মিডিয়া সেলের ৪২ সদস্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা