ফরিদপুরে ৪টি আসনের খসড়া ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রকাশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফরিদপুরের চারটি সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের প্রকাশ করেছে ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়।
এ জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৬৭ হাজার ১১২ জন। চারটি আসনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫৪, ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৬৬৩টি, এর মধ্যে পুরুষ ১৬৮১ এবং নারী ভোট কক্ষ ১৯৮২টি।
ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানান, চারটি সংসদীয় আসনের মধ্যে ফরিদপুর-১ আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা)।
এ আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে নারী ২ লাখ ২৩ হাজার ৬১৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ৬১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৬টি, ভোট কক্ষের সংখ্যা ৯৭৬টি।
ফরিদপুর-২ আসন দুইটি উপজেলা নিয়ে গঠিত (নগরকান্দা ও সালথা) । এ আসনের খসড়া মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৬০৯ জন । এর মধ্যে নারী ১ লাখ ৫৩ হাজার ৩৩৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬৭৬টি।
ফরিদপুর-৩ সদর আসন । এ আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ১০৮ জন । এর মধ্যে নারী ২ লাখ ১ হাজার ৭১ জন, পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯০২টি।
ফরিদপুর-৪ সংসদীয় আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত, ( ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন)। এ আসনের খসড়া মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৮৫৬ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩৫ হাজার ৯৯১ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৮৬২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি, এবং ভোট কক্ষের সংখ্যা ১১০৯টি।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আরো বলেন, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি/ আপত্তি গ্রহণের শেষ তারিখ ৩১ আগস্ট পর্যন্ত। কোনো ব্যক্তির কোনো আপত্তি থাকলে উক্ত সময়ের মধ্যে লিখিতভাবে দাখিল করতে হবে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































