বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৫, ১০:২৯
অ- অ+

হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। হাটহাজারী বাসস্ট্যান্ড, কলেজগেট, হাটহাজারী বাজার ও মাদ্রাসা গেট এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে আছে। ফলে রাঙামাটি ও খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় মাওলানা সোহেল চৌধুরীকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘাতক ড্রাইভার, গাড়ি ও মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গেলে পুলিশ আমাদের নিজেদের মতো করে এজাহার লেখার প্রস্তাব দেয়। আমরা চাইছিলাম মামলায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করতে। কিন্তু পুলিশ তা মানেনি, ফলে মামলা নেয়নি।”

এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে হাটহাজারীতে হেফাজতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাটহাজারী ও রাউজান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে অবরোধে আটকা পড়া সাধারণ মানুষ বলছেন, সকাল থেকে কোনো যানবাহন না থাকায় তারা অফিস, স্কুল ও কলেজে যেতে পারেননি। অনেকেই হেঁটে দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন।

(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’, সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা
নকল খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধ তামার তার কারখানায় অভিযান, ৩ জনকে জরিমানা
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
সচিবালয়ের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুরি, সিসিটিভিতে দেখা গেল সন্দেহভাজন ব্যক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা