ধর্ম ‘অবমাননা’: অভিযুক্ত যুবকের হাতে ফিলিস্তিনের পতাকা, ৫ পুলিশ প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৯| আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৭
অ- অ+

ময়মনসিংহে ধর্ম অবমাননা এবং সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফকে (৩৮) কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।”

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এসআই আল আমিন এবং চার কনস্টেবল রয়েছেন। কনস্টেবলদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ধর্ম অবমাননার অভিযোগে কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, সোমবার সকাল ১১টার দিকে ‘শামীম আশরাফ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে লেখা হয়, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”

এর দুই ঘণ্টা পর একই পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। সেই পোস্টে একজনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘শামীম আশরাফ’ ধর্ম অবমাননা করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে।

এ নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকার মধ্যে শামীম আশরাফ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত।

এ মামলায় রিমান্ডে নিতে বৃহস্পতিবার আদালতে তোলা হয় শামীম আশরাফকে। আদালত তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়।

এর আগে কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে তার হাতে ফিলিস্তিনের পতাকা পাওয়া যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা