সুষ্ঠু নির্বাচন বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:১৪| আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:১৭
অ- অ+

পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে উল্লেখ করে তিনি বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে। যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। কোন পদ্ধতিতে হবে সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন।

সংসদ পদ্ধতির প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে। এটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষ অবাস্তব।

তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে ‘নির্বাচন বিলম্বিত করা’ এবং এটা জনগণ গ্রহণ করবে না বলে।

‘পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, জনগণই এ পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না,’ বলে মন্তব্য করেন তিনি।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/ জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেনাল্টি মিসের পর জোড়া গোল, ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি
মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা