মঙ্গলবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ২২:৪৪

অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ১৪/১০/২০২৫ তারিখের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত করা হলো।’’
স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































