হজের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি থেকে, লাগবে ফিটনেস সনদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৬| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯
অ- অ+

ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হলো হজ। জিলহজ মাসের ৯ তারিখ থেকে ইহরাম বেঁধে আরাফার মাঠে অবস্থানসহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কিছু আমল করে কাবাঘর তাওয়াফ করতে হয় হজের মাধ্যমে। এবার আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সৌদি আরবে ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে। এটি চলবে ২০ মার্চ পর্যন্ত। এই তথ্য গত ২৯ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী হজযাত্রীদের জন্য সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ইতিমধ্যেই চলমান। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার পদ্ধতি অনুসরণ করে ভিসার জন্য আবেদন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সমস্ত হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করেছেন, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে অংশ নিতে পারবে না।

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, পুলিশও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী
আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা