নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪
অ- অ+

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করার বিধান অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহে নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।

(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা