‘আপনার বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে’, সেতুমন্ত্রীকে তাহেরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬
অ- অ+

পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম-এর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আল তাহেরী।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাহেরী লেখেন, ‘চাঁদা এক ধরনের জুলুম—হোক সমঝোতার ভিত্তিতে কিংবা জোর-জবরদস্তির ভিত্তিতে। আপনার বক্তব্যে চাঁদাবাজি উৎসাহ পেতে পারে। আশা করছি, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী বক্তব্যটি প্রত্যাহার করবেন। জয় হোক মানবতার।’

এর আগে একই দিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে অর্থ আদায় প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটিকে তিনি ‘চাঁদাবাজি’ মনে করেন না। তার ভাষ্য অনুযায়ী, এসব অর্থ মালিক-শ্রমিকদের সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি অনুসারে তাদের কল্যাণে নেওয়া হয়।

মন্ত্রী বলেন, চাঁদাবাজি হলো এমন কিছু, যেখানে কেউ টাকা দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়। সমঝোতার ভিত্তিতে অর্থ আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘মন্ত্রীর কথা নিরপেক্ষভাবে ভাবতে হবে। শ্রমিক সংগঠনগুলোর অনুদান কখনো চাঁদাবাজি হবে না। তবে পরিবেশ-পরিস্থিতির আলোকে আরেকটু ঠান্ডা মাথায় বক্তব্য দিলে মন্ত্রীরই ভালো হতো।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুক
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা