কালশী বস্তিতে আনসারের ফুটবল উৎসব, আনন্দে মাতল সুবিধাবঞ্চিত শিশুরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ১৩:০৩
অ- অ+

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে রাজধানীর কালশী বস্তিতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অংশ হিসেবে ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

শনিবার কালশী বস্তির উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। গোল করার প্রতিটি মুহূর্তে তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ডিএমএ) মো. আসাদুজ্জামান গনী বলেন, বিশ্বকাপ ফুটবলের আনন্দ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরাও যেন এই বৈশ্বিক উৎসবের আনন্দে শামিল হতে পারে, সেই ভাবনা থেকেই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে পাঁচজনকে স্কুলব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে আটজনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে আটজনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে নয়জনকে পেন্সিল বক্স দেওয়া হয়। এ ছাড়া নির্ধারিত লক্ষ্যে গোল করতে না পারা অংশগ্রহণকারী শিশু-কিশোরদেরও উৎসাহ দিতে কলম উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (মিডিয়া সেল, সদরদপ্তর) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডার, থানা কর্মকর্তা এবং প্রশিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জাবেদের গুলশানের ফ্ল্যাটে মিলল শত শত কোট–টাই ও বিলাসবহুল সামগ্রী
তানজিদের ব্যাটে জয়ের আশা জাগিয়ে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা