মিরপুরে সাবেক কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিজের সাবেক কর্মস্থলে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এদিন সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিনি সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে গ্রামীণ সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ব্যবসা উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ গত দেড় বছর দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন। দায়িত্ব পালন শেষে তিনি আবারও তার দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































