১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২

বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































