ডিজিএফআইয়ের নতুন ডিজি কায়সার রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৪
অ- অ+

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল কায়সার রশীদ। তিনি প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে বদলি করে রাষ্ট্রদূত করা হয়েছে। আর ব্রিগ্রেডিয়ার জেনারেল কায়সার রশীদকে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের প্রধান করা হয়েছে।

এর আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগর বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।

অপরদিকে, ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লিতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে স্টার্লিং সাবমেশিনগানসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার
মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা