ভূমি অফিসে সেবা ফি সাইনবোর্ডে টানানোর নির্দেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০
অ- অ+

দেশের সব ভূমি অফিসে নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের সরকার নির্ধারিত ফি দৃশ্যমানভাবে সাইনবোর্ডে টানানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব উপজেলা, সার্কেল ভূমি অফিস, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এ সাইনবোর্ড টানাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ৪ ফুট × ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে হবে। নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবা নিতে এসে মানুষের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন সেবায় কত ফি?

মন্ত্রণালয় নির্ধারিত ফি-র তালিকা:

ই-নামজারি ফি: কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। অর্থাৎ নামজারির জন্য সর্বমোট ১ হাজার ১৭০ টাকা পরিশোধ করতে হবে।

খতিয়ানের ফি: খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। তবে ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হবে।

মৌজা ম্যাপের ফি: প্রতি শিট মৌজা ম্যাপের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নির্ধারিত ফি-র বাইরে অন্য কোনো ফি প্রযোজ্য নয়। এ ছাড়া ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবামূল্য শুধু অনলাইনে পরিশোধ করতে হবে; কোনো প্রকার নগদ লেনদেন করা যাবে না।

সেবা পেতে গিয়ে কেউ যদি অতিরিক্ত ফি দাবি করে বা হয়রানির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী টার্মিনালের যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সহযোগিতা চাইল ডিএমপি
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার