ঈদের আগেই ইরান থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, ১৫:২২
অ- অ+

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলা চলছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে ইরানে থাকা কয়েক শ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ১৯ মার্চ আজারবাইজানের রাজধানী বাকু হয়ে বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে ঢাকায় আনা হবে। এই প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে তাদের প্রথমে সড়কপথে ইরান থেকে ইরাক সীমান্ত পেরিয়ে আজারবাইজানে নেওয়া হবে, এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

এ প্রক্রিয়া তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। তিনি জানিয়েছেন, যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের নিরাপদে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রত্যাবাসন দুই ধাপে সম্পন্ন করা হবে।

প্রথম ধাপে ১৯ মার্চ প্রায় ২০০ জনকে আনা হলেও এ দফায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার অন্তর্ভুক্ত থাকছেন না। পরবর্তী ধাপে বাকি ব্যক্তিদের ফেরানো হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি মাসের শুরুতে আজারবাইজানে ইরানের দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পুরো প্রক্রিয়াটি সমন্বয়ের জন্য তুরস্কে বাংলাদেশ দূতাবাস আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। পাশাপাশি ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সহজ করতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও কাজ করছে।

দিল্লিতে আজারবাইজান দূতাবাসে দুই ধাপে ২০২ ও ৭২ জনের জন্য অন-অ্যারাইভাল ভিসার আবেদন করা হয়, যা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে ২৭৪ জনের জন্য এই সুবিধা নিশ্চিত হয়েছে।

এছাড়া যেসব বাংলাদেশির পাসপোর্ট নেই, তাদের জন্য তেহরানে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে, যাতে তারা সহজে দেশে ফিরতে পারেন।

রাষ্ট্রদূত এম আমানুল হক আরও জানান, দ্রুত সীমান্ত অতিক্রম ও নিরাপদ স্থানে পৌঁছানোর সুবিধার্থে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা