জুলাই গণঅভ্যুত্থানের তিনটি হত্যা মামলার এফআইআর-ভুক্ত আসামী আলাউদ্দিন খান

জুলাই গণঅভ্যুত্থানের তিনটি হত্যা মামলার এফআইআর-ভুক্ত আসামী — সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের গড়িমসি'তে জুলাই যাদুঘরের উদ্বোধন বিলম্বিত? বেশ অবাক হওয়ার মতো ব্যাপার না?
জি, আমি নিজেও অবাক হয়েছি। আপনাদের মনে আছে কিছুদিন আগে জুলাই যাদুঘর এবং জুলাই ডকুমেন্টারিগুলো নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম? যেখানে আমি ইংগিত করেছিলাম প্রাক্তন উপদেষ্টা ফারুকী সাহেবকে ঘিরে যে চরিত্র হনন প্রকল্প চলছে এর সাথে দুইজন আমলা এবং আরো কিছু আওয়ামী মিডিয়া ব্যক্তিত্ব জড়িত।
এর মূল কলকাঠি যিনি নাড়ছেন তার নাম আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান। এই ব্যক্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমি কেঁচো খুঁড়তে গিয়ে দেখি ইনি যুবলীগের মির্জা আজমের শুধু ঘনিষ্ঠই না, জুলাই গণহত্যার তিনটা মামলার আসামী, যার একটিতে আবার তাকে যুবলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে — এ বিষয়ে বাংলা আউটলুকে আমার একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা গতকাল প্রকাশিত হয়েছে যা কমেন্টে প্রদত্ত লিংকে পড়তে পারেন।
এখন নিশ্চয়ই বুঝতে সমস্যা হচ্ছেনা যে এতো কিছু থাকতে জুলাই যাদুঘর এবং জুলাই ডকুমেন্টারির উপর উনার ক্ষোভ কেনো।
স্বৈরচার সরকারের সময় গুরুত্বপূর্ণ জেলার জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন এই আলাউদ্দিন, রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ। সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতি পরামর্শ; দ্রুত এই ব্যক্তির বিষয়ে তদন্ত করে দেখা হোক, এবং কিভাবে তিনটি হত্যা মামলা থাকা সত্বেও এরকম স্পর্শকাতর পদে তাকে পদায়ন করা হলো সেটা খতিয়ে দেখা প্রয়োজন — এতোদিন ধরে সে এখানে কাজ করছে কিভাবে এটাইতো মিলিয়ন ডলার প্রশ্ন?
লেখক: অনুসন্ধানী সাংবাদিক
(ঢাকাটাইমস/৫ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































